৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র,গুলিসহ ডাকাত গ্রেফতার

আবারো কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় কালারমার ছড়া ইউনিয়নের চালিয়া তলীর দাঁরাদিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চিহ্নিত সিরাজ (৩৭) ওরফে সিরু ডাকাতকে ৪টি দেশীয় তৈরী থ্রী কোয়ার্টার বন্দুক ও ১২ রাউন্ড তাজা কাতুর্জসহ গ্রেপ্তার করেছেন। ডাকাত সিরাজ মহেশখালী উত্তর ঝাপুয়া গ্রামের মৃত হোহাম্মদ হোছেনের ছেলে। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ পিপিএমবার জানান, উত্তর মহেশখালীর চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাঁড়াখাল এলাকায় দীর্ঘ দিন থেকে সিরাজ ডাকাতের নেতৃত্বে একটি শক্তিশালী ডাকাত দল বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। গতকাল সন্ধ্যায় দক্ষিণ ঝাপুয়া এলাকায় তার নেতৃত্বে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিল এরকম খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে উভয় পক্ষে প্রায় আধা ঘন্টা গোলাগুলি চলে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটতে থাকে। এসময় সিরু ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এস আই ফররুখ আহমদ মিনহাজ, সাগর দেব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।