৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মহেশখালীতে গভীর রাতে পুলিশ-মাদক ব্যবসায়ি ‘বন্দুকযুদ্ধ’, অস্ত্র ও গুলিসহ বাবা-মেয়ে আটক, এসআইসহ আহত ৩


কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালি পৌর এলাকার দাশি মাঝির পাড়ায় পুলিশ ও ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ‘ বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ ৩টি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ এবং ১১০০ পিস ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেন। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে পুলিশের মহেশখালি থানা উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম মিনহাজ, উপ-পরিদর্শক (এসআই) রনজিত ও কনষ্টেবল রুবেল শর্মা গুরুতর আহত হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার সময় ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মহেশখালির পৌর এলাকার দাশি মাঝি পাড়া আবদুল হামিদের কন্যা শুক্কুনিকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে আবদুল হামিদের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ৯০০পিস ইয়াবা, ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ৫রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আবদুল হামিদকে আটক করা হয়। আটক আবদুল হামিদ ও কন্যা শুক্কুনীকে নিয়ে থানায় ফেরার পথে একদল ইয়াবা ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরও জানায়, মাদক ব্যবসায়িদের লক্ষ্য করে পুলিশ ১৬ রাউন্ড গুলি ছুঁড়ে ।
আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পুর্বেরও মামলা রয়েছে।
এ ঘটনা নিয়ে পৃথক মামলা প্রস্তুুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।