২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মহেশখালী পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহেশখালী পৌরসভা শাখার ১০১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না ২৫ জুলাই মঙ্গলবার উক্ত কমিটি অনুমোদন করেন। কমিটিতে মনজুর আহমদ সভাপতি, কাউন্সিলর হামিদুল হক সাধারণ সম্পাদক, আকতার হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জু সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অন্যান্য পদে রয়েছেন আলহাজ্ব ছিদ্দিক আহমদ সওদাগর কোষাধ্যক্ষ, মোহাম্মদ ছিদ্দিক দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, উম্মে কুলসুম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জাফর আলম কৃষি বিষয়ক সম্পাদক, কায়ছারুজ্জামান সিকদার যুব বিষয়ক সম্পাদক, প্রভাষক শাহেদ খান ছাত্র বিষয়ক সম্পাদক, আমান উল্লাহ শ্রম বিষয়ক সম্পাদক, নেচার আহমদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। ১০১ সদস্যের পূর্নাঙ্গ নির্বাহী কমিটিতে ০৯ জন সহ-সভাপতি, ০৩জন যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকীয় পদে ১৩জন, সহ-সম্পাদকীয় পদে ১২জন সহ ৫১ জন নির্বাহী সদস্য রয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।