মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

মহেশখালী-কক্সবাজার নৌ- পারাপারে স্পীড়বোট দুর্ঘটনায় এক মহিলা নিখোঁজ

শেয়ার করুন

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে যাত্রীবাহি স্পীডবোট দূর্ঘটনায় এক মধ্যবয়সী নারী নিখোঁজ রয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার থেকে মহেশখালী যাবার কালে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের প্যারাবনের কাছাকাছি এলাকায় এ বোট ডুবির ঘটনা ঘটে। নিখোঁজের নাম মদনা খাতুন (৫৩)। তিনি উপজেলার বড় মহেশখালীর মৃত বাঁচা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকা থেকে ১১ যাত্রি নিয়ে ঐ নৌ-রুটে চলাচলকারি একটি স্পীড বোট মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌ-চ্যানেলের মহেশখালী প্যারাবন এলাকার কাছাকাছি গিয়ে বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে চলন্ত স্পীড বোটটি হঠাৎ উল্টে যায়। সাঁতার কেটে অন্যযাত্রিরা তীরের কাছাকাছি গেলেও যাত্রি মদনা খাতুন পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে অন্য বোট এসে বিপদাপন্ন যাত্রিদের উদ্ধার করে কূলে নিয়ে গেলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মদনা খাতুনের খোঁজ মেলেনি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে নিখোঁজকে উদ্ধারে সংশ্লিষ্টদের সাথে পুলিশও তৎপরতা চালাচ্ছে।

 

 

শেয়ার করুন