১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহিলা আইনজীবি সমিতির সদর কমিটির মাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি (বিএনডাব্লিউএলএ) কক্সবাজার সদর প্রটেকশন গ্রুপের মাসিক সভা গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। সদর কমিটির সসদ্য কক্সবাজার পৌনসভার নারী কাউন্সিলর মনজুমন নাহারের সভাপতিত্বে সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে মহিলা আইনজীবী সমিতি কক্সবাজার কেন্দ্র জেলা শহরের ১৭জন নির্যাতিত নারীর অভিযোগ গ্রহণ করে ১১টির সত্যানুসন্ধান করেছে। এর মাঝে ৫টি কনডাক্ট মেডিয়েশন, ৬টি নতুন মামলা ও পুরোনো ৪ মামলার ফলোআপ, ৩জনকে উদ্ধার, পাঁচ জনকে পরিবারে ফেরত, ১৬জনকে আশ্রয় কেন্দ্রে এনে ৬ জনকে মেডিকেল সেবা দেয়া হয়েছে। ৬টি আইনী পরামর্শ ও ৯টি কাউন্সিলিং সভা, ৫টি ওঠান বৈঠক ও একটি সচেতনতা বাড়ানোর সভা করে ৩৮৫ জনকে নির্যাতন প্রতিরোধের বিষযে সোচ্ছার করার চেষ্ঠা চালানো হয়। পরবর্তীতে সবার সাথে যোগাযোগ রক্ষা করে বর্তমান অবস্থা জেনে পরবর্তী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য ইউপি সদস্যা সাবিনা ইয়াছমিন, উম্মে সালমা খানম, মাদ্রাসার সুপার রফিক বিন ছিদ্দিক, ইসমত আরা, এনজিও প্রতিনিধি বিপুল সেন, এস এম মাহবুব, সাংবাদিক আমিরুল ইসলাম রাশেদ ও সায়ীদ আলমগীর।
পুরো মাসের কর্মকান্ড ও সামনের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি কক্সবাজার অফিসের মাঠ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।