২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহাপুলিশ পরিদর্শককে বনপা’র অভিনন্দন

তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় পুলিশ হেড কোয়াটারের অনুমতি ছাড়া মামলা নিতে পারবে না । যাতে নিরীহ কোন ব্যক্তি হয়রানীর শিকার না হয়। পুলিশকে মামলা নেয়ার ক্ষেত্রে সর্তকতার সাথে মামলা নেয়ার জন্য সরকারের পক্ষে মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক আদেশ প্রদান করায় তাঁকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারন সম্পাদক ইঞ্জি: রোকমুনুর জামান রনি। অভিনন্দন বার্তায় বনপা নেতৃবৃন্দ বলেন, ৫৭ ধারা সাংবাদিক ,পুলিশ ও জনগণের জন্য একটি কালো আইন । এ আইনে এ পর্যন্ত অর্ধশতাধিক সাংবাদিক হয়রানীর শিকার হয়েছে। যার অধিকাংশই জননেত্রীর ভক্ত। ৫৭ ধারায় মামলা নেয়ার কারণে ইতোমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ আইন সরকারের রক্ষাকবচ নয় বরং সাংবাদিক ও জনগণের সাথে বর্তমান মিডিয়া বান্ধব সরকারের দুরুত্ব সৃষ্টির আইন।
৫৭ ধারার এই আইন বাতিল করার জন্য বনপা’র নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।