২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ভদন্ত রেবতপ্রিয় মহাথের’র মৃত্যুতে কুশলায়ন শিশু শিক্ষা একাডেমীর শোক

 


উখিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের খ্যাতিমান ধর্মীয় গুরু বনভান্তে শ্রীমৎ রেবতপ্রিয় মহাস্থবিরের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন উখিয়ার কুশলায়ন শিশু শিক্ষা একাডেমী ও পুরাতন রুমখাঁ বৌদ্ধ সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ।

এছাড়া পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকারা পূজনীয় ভান্তের আত্মার সদগতি কামনা করেন।

এদিকে, কুশলায়ন শিশু শিক্ষা একাডেমী ও পুরাতন রুমখাঁ বৌদ্ধ সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিদাতারা হলেন- কুশলায়ন শিশু শিক্ষা একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি উমেশ বড়ুয়া, সাধারন সম্পাদক সুলক বড়ুয়া এবং পুরাতন রুমখাঁ বৌদ্ধ সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সুনীল বড়ুয়া, সাধারন সম্পাদক সমাজকর্মী মিলন বড়ুয়া সহ উল্লেখিত সংগঠনের সকল সদস্য বৃন্দ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শ্রদ্ধেয় প্রয়াত রেবতপ্রিয় ভান্তে কক্সবাজারের উখিয়ায় অহিংস পরিবেশ বির্নিমাণে আজীবন মানুষকে উদ্ধুদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে উখিয়া সহ বিশ্ববাসী একজন অসামান্য গুণী ব্যক্তিত্বকে হারালো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।