২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল মার্কেট বন্ধ, ২ মাসের ভাড়া মওকুফ

ইমাম খাইর, কক্সবাজার:
ঈদ সামনে রেখে দোকান খোলার অনুমতি পেলেও কক্সবাজার ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন সকল মার্কেটের দোকান ভাড়া আপাততঃ দুই মাস মওকুফ ঘোষণা করা হয়েছে।
সেই সঙ্গে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ফজল মার্কেট, শফিক সেন্টারসহ সকল মার্কেট/দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট মালিকেরা।
রবিবার (১০ মে) মার্কেট মালিকসহ ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, আপন টাওয়ারের মালিক ও দৈনিক আপন কন্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোছাইন (বি এ)।
এছাড়া ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন সকল মার্কেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মার্কেট মালিকদের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করেছে দোকানদারেরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।