২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আজ বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। নিহতরা হচ্ছে- নগরীর সানকিপাড়া এলাকার আবুল বাশার রতনের ১০ বছর বয়সী শিশুপুত্র আহাদ, একই এলাকার নাছির উদ্দিনের সাত বছরের শিশু সায়েম, আরেকজন অজ্ঞাত।

ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে আহাদ, ফাহিমসহ পাঁচ বন্ধু। গোসলের একপর্যায়ে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।