৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

বৈদ্যঘোনার চিহিৃত ছিনতাইকারী শওকত গ্রেফতার

greptar
কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার চিহিৃত ছিনতাইকারী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশের উপর হামলার ঘটনার আসামী শওকত কামালকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ২৯ মার্চ রাত ৮ টায় শহরের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের জাদিরাম পাহাড় এলাকার মৃত মোস্তাকের পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাজা মঞ্জিল এলাকায় চিহিৃত ছিনতাইকারী শওকতের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অপারেশন অফিসার এস আই আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, সন্ত্রাসী শওকত এড. রনজিত দাশের উপর হামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, হামলা ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।