৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বিসিবি সভাপতির সাথে কক্সবাজার ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এমপির সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে নব অনুমোদিত কক্সবাজার ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। ৩০ সেপ্টেম্বর সকালে বিসিবি সভাপতি বিমানযোগে কক্সবাজার পৌঁছলে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে বিকাল সাড়ে ৩টায় হোটেল ওশান প্যারাডাইসে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নব অনুমোদিত কমিটির সাফল্য কামনা করেন। উভয়সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা, বেক্সিমকোর প্রতিষ্ঠাতা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভ্যানু কো-অর্ডিনেটর আহসানুল হক বাহার, নব অনুমোদিত কক্সবাজার ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের আহবায়ক বিপ্লব কান্তি দে, সদস্য সচিব জাহেদুর রহমান শামীম, সদস্য যথাক্রমে নুরুল আলম, শাহ নিয়াজ, হারুনুর অর রশীদ, আম্পায়ার যথাক্রমে আতিকুর রহমান, মাহমুদুল হাসান নোমান, লতিফ উল্লাহ চৌধুরী, স্কোরার যথাক্রমে রিয়াজ উদ্দিন সাজ্জাদ, হোসাইন মোঃ ইমরান, আতিকুর রহমান-২, মোশারফ জুয়েল, মোরাদ, আমিন প্রমূখ।
উল্লেখ্য, ১৮ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর সভাপতি কাজী মোঃ ইউসা মিশু এবং সাধারণ সম্পাদক সয়লাব হোসেন টুটুল কক্সবাজার আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে বিপ্লব কান্তি দে আহবায়ক, জাহেদুর রহমান শামীম সদস্য সচিব, নুরুল আলম, শাহ নিয়াজ ও হারুন অর রশীদকে সদস্য মনোনীত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।