১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল ৫ জুন পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।
ওই দিন সকাল ১০টায় শহীদ দৌলত ময়দান থেকে এই শোভাযাত্রা অনুষ্টিত হবে। পরে ১০:৩০ ঘঠিকায় শহীদ সুভাষ হল, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সাইমুম সরওয়ার কমল এমপি।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মো.মাহফুজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ডলফিন মোড় থেকে লাবণী পর্যন্ত সড়ক সজ্জিতকরণ হবে। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।