১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বিপুল ভোটে জয়ী কফিল উদ্দিন


কক্সবাজার শহরের পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে কফিল উদ্দিন রিফাত। ৩০ মার্চ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল। ৮টি পদে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৮ জন। এর মধ্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট পদ বাগিয়ে নেয়ার দৌড়ে আছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী কফিল উদ্দিন রিফাত। সে ৫৭৮টি ভোট পান। নির্বাচনে জয়ী হয়ে রিফাত জানান, শিক্ষার্থীদের এ ঋণ ভুলবার নয়। অর্পিত দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করবো শিক্ষকদের সহযোগিতায়। তাঁর এ সাফল্যের জন্য শিক্ষকগণের পাশাপাশি বন্ধুবর আকাশ, সম্রাট, বেলাল, ফাহিম, ডেজি, সাথী চৌধুরী, রায়হান, রাহাত, শাহ আলম, হৃদয়সহ সকল-ছাত্র ছাত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।