২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

‘বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীতে নেই’

Obaidul Kader বিএনপি সব হারিয়ে এখন উন্মাদ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীর আর কোথাও নেই।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশি নির্বাচনের দিকে চাতকের মতো চেয়েছিল। আন্দোলন হবে কোন বছর? যারা ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, তাদের চেয়ে দেউলিয়া দল দেশে আর নেই।

নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিয়া, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, মোসলেম উদ্দিন ও মফিজুর রহমান বক্তব্য দেন।

এদিকে জনসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুটি পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এর আগে নগরীর সার্কিট হাউস এলাকায় মন্ত্রীর সামনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।