২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যদি তেমন নির্বাচনের চেষ্টা করা হয়, তবে তা প্রতিহত করা হবে। সরকার জনবিছিন্ন, তাই একের পর এক জনবিরোধী চুক্তি করছে।
বৃহস্পতিবার জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন ফখরুল।
ফখরুল অভিযোগ করে বলেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে বাইরে রেখে আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন করতে চায় সরকার। এ ধরনের নির্বাচন প্রতিহত করা হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।
কর্মসূচি পালনকালে বিএনপি নেতারা অভিযোগ করেন, সারাদেশে অনেক স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে দেয়নি আইনশৃংখলা বাহিনী।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর সামনে এ কর্মসূচি শুরু হয়ে বেলা ১২টার পর শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।