২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাবারা এমনই হয় …..!

চট্টগ্রামের পটিয়ায় মহামারি করোনাভাইরাস কেড়ে নিয়েছে এক বাবার ছয় বছরের শিশু সন্তানকে। করোনায় মৃত্যু হওয়া কাউকে যখন দাফন তো দূরের কথা, কেউ দেখতেও আসে না সেখানে সেই বাবা তার ছেলের প্রতি ভালোবাসার অবিশ্বাস্য নজির দেখিয়েছেন।

সন্তানের প্রতি বাবার এই ভালোবাসা দেখে যমুনা টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেটি নিম্নে তুলে ধরা হলো—

বাবারা এমনই হয় …..

সন্তানের প্রতি বাবার ভালোবাসা মাপার কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়নি। বাবাতো বাবাই! বাবারা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দিয়ে দেন।

করোনা আক্রান্ত হয়ে বাবার ৬ বছরের সন্তান আশরাফুল মারা গেছে। নিজের সন্তানের শরীর স্পর্শ করলে তার জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। তার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে তারই এই সন্তান ছোট্ট আশরাফুলের শরীরের জীবাণু।

কিন্তু তিনি তো বাবা, করোনা আক্রান্ত হওয়ার ভয় চট্টগ্রামের পটিয়ায় করোনায় মারা যাওয়া আশরাফুলের বাবার নেই। করোনায় মারা যাওয়া সন্তানকে বাবা বুকে নিয়ে কবরে ঘুম পাড়িয়ে আসলেন। করোনার ভয় বাবার ভালোবাসাকে হারাতে পারেনি।

মহামারি করোনার ভয়ে পিপিএ নিয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুত থাকা দাফন কর্মীরা অনেক চেষ্টা করেছেন শিশুটিকে দাফন করার। কিন্তু বাবার ভালোবাসার কাছে তারা হার মানলেন। স্বাক্ষী হয়ে রইলেন পৃথিবীতে সন্তানের প্রতি বাবার অফুরান ভালোবাসার।

“রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা”!””

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।