২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজারসময় ডেস্কঃ


বান্দরবানের কালাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের কালাঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল সিলেট হবিগঞ্জের মৃত আক্কাস মিয়ার ছেলে।

দগ্ধরা হলেন- আক্কাস মিয়ার ছেলে মো. লিটন (৩৪), মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান (৩৪) ও মৃত. ইসা মিয়ার ছেলে মো. ফারুক। তারা সবাই সিলেট হবিগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা আও তিন যুবক দগ্ধ হন। পরে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. সামিরা জামান বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই কামাল মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।