২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

বান্দরবানে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের গুংগুরু পাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের খামারবাড়ী থেকে কাজ শেষে বান্দরবান সদরে ফেরার পথে গুংগুরু এলাকায় বিপরীত দিক হতে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।