৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাণিজ্য মেলায় লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন প্রদান না করায় জাসদের নাগরিক মত বিনিময় সভা

download-1

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার নামে অসহায় খেটে খাওয়া নিম্নবৃত্ত ও মধ্যবৃত্ত শ্রেণীর বৃহৎ একটি জনগোষ্ঠীর পকেট থেকে অত্যন্ত সু-কৌশলে প্রায় দুই মাস ব্যাপী র‌্যাফেল ড্র এর ঘোষণা দিয়ে কোটি টাকার উপর হাতিয়ে নেওয়ার অপ-কৌশলের দৈনিক লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন প্রদান না করার জন্য খেটে খাওয়া অসহায় গণমানুষের অধিকার আদায়ে ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন কক্সবাজার জেলা জাসদের চলমান আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে বিগত ০৮/১২/১৬ইং তারিখে জেলা জাসদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক মহোদয় দৃঢ়ভাবে বলেন যে, কোনো অবস্থাতেই এবারকার, শিল্প ও বাণিজ্য মেলার নামে এই জেলার কোথায়ও দৈনিক লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন প্রদান করা হবে না। জেলা জাসদ ইতিমধ্যেই তাঁর এ ধরনের সিদ্ধান্ত ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে আজ বিকেল ৪.০০টায় লাল দীঘির পাড়স্থ জেলা জাসদ কার্যালয়ে পূর্ব নির্ধারিত কক্সবাজারের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকল শ্রেণী পেশার মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, সাংবাদিক, সাংস্কৃতিক-নেতৃবৃন্দ, আইনজীবি সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক নেতৃত্বের ও ব্যবসায়ি সংগঠনসমূহের সহ সম্মানিত নাগরিক ব্যক্তিবর্গের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য জেলা জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নইমুল হক চৌধুরী টুটুল ও এড. আবুল কালাম আজাদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।