২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে ব্যক্তিমালিকানাধীন রাবার বাগানে আগুন


নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সংবাদকর্মী মুফিজুর রহমানের ব্যক্তিমালিকানাধীন রাবার বাগানে কে বা কাহারা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১ টার দিকে ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদকর্মী মুফিজুর রহমানের ছোট ভাই মহি উদ্দিন জানায়, বেলা ১টার দিকে রাবার বাগানে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে লোকজন খবর দিলে গিয়ে দেখা যায়, কে বা কাহারা দিয়াশলাইয়ের মাধ্যমে আগুন ধরিয়ে দেয় বাগানে। রাবার বাগানের শুকনা পাতা বেশী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই শতাধিক রাবার গাছে আগুন লেগে লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হয়। একটি পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, রাবার বাগানে আগুনের ঘটনা তিনি শুনেছেন। তবে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঘনবসতি পূর্ণ এলাকায় এ ধরনের রাবার বাগানে আগুন দেওয়ার ঘটনায় এলাকাবাসীরা আতংকে রয়েছেন বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।