২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান পৌছে দিলেন চেয়ারম্যান

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে ত্রান পৌছে দিলেন মানবতার ফেরিওয়ালা গরীব দুঃখিদের বন্দু ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।

শনিবার ২০ জুন দিনব্যাপী স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল আজিম মেম্বার কে সাথে নিয়ে অসুস্থ শরীর নিয়ে দক্ষিন বাইশারী, মধ্যম বাইশারী, পশ্চিম বাইশারী, মারমা পাড়া সহ বিভিন্ন গ্রাম ঘুরে পানিবন্দি পরিবারের মাঝে ত্রান পৌছে দিয়ে আবারে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বিগত এপ্রিল মাসে করোনাভাইরাস প্রতিরোধ এর লক্ষে ভিজিডির চাউল মাথায় করে নিয়ে উপকার ভোগিদের বাড়ী বাড়ী পৌছে দিয়ে আরো একবার জনগনের মাঝে নজির স্থাপন করেছিলেন। সেদিন থেকে বাইশারীবাসী তাকে মানবতার ফেরীওয়ালা বলে ডাকে।

গত ৩ দিনের টানা বর্ষনে বাইশারী ইউনিয়নের প্রায় ৫ গ্রামের ৩ শতাধিক পরিবারের ঘরবাড়ী পানিতে তলিয়ে যায়। ঐদিন রাতেই তিনি ৪টি গ্রামে আশ্রয়ন কেন্দ্র খুলে খাবারের ব্যবস্থা করে দেন।
আজ শনিবার সরজমিনে চেয়ারম্যান পরিদর্শন করে প্রায় ১১০ পরিবারের মাঝে চাউল বিতরন করেন।
চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন আমি সর্বদা এই পরিষদ কে দুর্নীতি মুক্ত রাখতে চাই। ইনশাআল্লাহ এই পর্যন্ত কোন ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্বীয় করন এই পরিষদে হয়নাই।
তার পর ও যদি আমার পেছনে লেগে থাকেন তাহলে আমি আর কি করতে পারব।
তিনি পরিষদ বর্গদের পাশাপাশি সকলকে এই দুর্যোগময় মুহুর্তে পাশে দাড়ানার আহবান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।