২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশকে ৫০ টন খেজুর দিল সৌদি সরকার

আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য ৫০ টন খেজুর দিয়েছে সৌদি সরকার। সোমবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালের কাছে খেজুর হস্তান্তর করেন বাংলাদেশে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান আবদুল আজিজ আল মানিয়ার।

এ সময় বাংলাদেশে সৌদি ধর্মবিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। উভয়পক্ষ এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন।

বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার এ সময় প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মতবিনিময়কালে আলোচিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।