২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত


বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে জেলা তাঁতীলীগের সভাপতি ও পিএমখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা তাজ উদ্দিন সিকদার তাজ মহলের সভাপতিত্বে কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতি তার বক্তব্য প্রদান কালে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ব্যাপক উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দারিদ্রমুক্ত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামীলীগের নেতৃত্বে আগামীতে আরো সফলতার মুখ দেখবে এই দেশের সাধারণ মানুষ। এসময় তিনি আগামীকাল জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা সফল ও সার্থক করতে জেলা তাঁতীলীগের সকল নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। পাশাপশি জেলা তাঁতীলীগের প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নিষ্ক্রীয় কমিটি সক্রিয় এবং জেলা কমিটির নিষ্ক্রয় সদস্যদের বাদ দিয়ে নতুন সদস্য নিয়ে সক্রিয়ভাবে কাজ করার জন্য আহ্বান জানান নেতাকর্মীদের। এছাড়াও আগামী ১৯মার্চ কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষে ডেলিগেট নির্ধারণের জন্য বলা হয়। তিনি আরো বলেন আমরা নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখা। সাম্প্রতি জেলা তাঁতীলীগের নেতা পরিচয়দানকারী কিছু অসাধু চাঁদাবাজ শ্রেণীর মানুষ ধান্দাবাজি করে আসছে। বিপদগামী এসব ভুয়া তাঁতীলীগ পরিচয়দানকারী লোকদের প্রতিহত করতে হবে। সাথে সাথে দলকে আরো শক্তিশালী করার লক্ষে তাঁতীলীগের সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার দে’র সঞ্চালনায় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু বক্কও কোম্পানী, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি মো: শাহীন কোম্পানী, কক্সবাজার পৌর তাঁতীলীগের সভাপতি আহামদুর রহমার বাবু, রামু উপজেলা সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, সদর উপজেলা তাঁতীলীগ নেতা রমজান আলী, নুরুল হুদা, জয়নাল আবেদিন,মোশারফ আলী, জাকের উল্লাহ কুতুবী, জসিম উদ্দিন, নুর আহাম্মদ, রফিক উদ্দিন, খালেকুজ্জামান, মাহাবুব আলম, মাষ্টার আব্দু জলিল, হামিদুর রহমান, বাশি দে, আব্দুল হামিদ, নিলয় দে, তপন কান্তি দে, সবুজ দে ও দীপন কান্তি দে সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।