২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বন্যায় ক্ষতিগ্রস্থদের শীঘ্রই পুনর্ভাসন ও রাস্তা ঘাট সংস্কার করা হবে

কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের শীঘ্রই পুনর্ভাসন ও রাস্তা ঘাট সংস্কার করা হবে। বন্যা দুর্গত কোন মানুষ বর্তমান সরকারের সময়ে অনাহারে থাকবেনা। অতীতের মতো এবারও পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। যতদিন মানুষ আগের অবস্থানে ফিরে না আসবে ততোদিন ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। কোন মানুষ যেন বন্যায় কষ্ট না পায়, সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সজাগ রয়েছে।
তিনি গতকাল রবিবার (৯ জুলাই) কক্সবাজারের সদর উপজেলার চৌফলদন্ডী, পোকখালী ও জালালাবাদ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে পৃথক পৃথক পথ সভায় এ কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বিএনপি দলীয় নেতারা বন্যা পরবর্তী সময়ে শুধু ছবি তোলতে এবং সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। খালি হাতে দুর্গত মানুষের সাথে ছবি তোলা নয়, দুঃসময়ে মানুষের সেবায় এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সমুহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন ইতোমধ্যে সরকারের এলজিআরডি ও ত্রাণমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ হয়েছে। শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকায় সংস্কারের কাজ শুরু কবে।
ত্রাণ বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) পংকজ বড়–য়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম শাকিব। এসময় উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন, জালালাবাদের প্যানেল চেয়ারম্যার ওসমান সরওয়ার ডিপো, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ এহছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, যুগ্ন সম্পাদক মিজান, সহ-সম্পাদক মোঃ হারুন, চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক আরাফাত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংসদ কমলের একান্ত সচিব নিজানুর রহমান মিজান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ও সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর ছিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুল হক, পোকখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান, সদর যুবলীগ নেতা রফিক, আমানু, পাভেজ, আনছার, সাইফুল, রামু যুবলীগ নেতা উত্তম মহাজন, আওয়ামীলীগ নেতা শাহাদত উল্লাহ, বশর, দানু মিয়া, ঈদগাহ সাংগঠনিক থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সেজান প্রমুখ।
এছাড়া আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সকাল ১০ টায় বন্যা পরিস্থিতি বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বিশেষ সভায় মিলিত হন। এসময় রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ রামুর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।