২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নগরীর হালিশহরে বন্ধুর ছুরিকাঘাতে মাকসুদ (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক হিসেবে অভিযুক্ত বন্ধু হোসেন পলাতক রয়েছেন।

রোববার গভীর রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে মাসুদের দুই মেসমেট সাগর ও আবুল কাশেম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। ঘাতক হোসেনের বাড়িও একই এলাকায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানায়, মাকসুদ ও হোসেন হালিশহরের একই মেসে থাকতো। দুজনের বেড ছিলো একটাই। রোববার রাত আড়াইটার দিকে হোসেন মাকসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে মেসের অন্যান্য সদস্যরা বিষয়টি জানতে পারলে মেসমেট সাগর ও আবুল কাশেম মাকসুদকে রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন টেম্পু চালায়। মাসুদের পেশা কি সেটা এখনও জানা যায়নি বলে জানান ওসি মাহফুজুর রহমান। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই হোসেন পলাতক রয়েছে।কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক হোসেনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে মাকসুদকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাকসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।