১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বদরখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধনে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায়। বুধবার (১৫ মার্চ) এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় এমপি জাফর আলম ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোছাইন আরিফ।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার, কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের নেতা নূরে হাবিব তসলিমসহ মাতামুহুরী উপজেলা এবং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।