২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায় প্রকাশ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায় প্রকাশজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) প্রদত্ত বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে অগ্নিঝরা ঐতিহাসিক সেই ভাষণের জাপানি অনুবাদ প্রকাশ করেছে জাপানের বাংলাদেশ দূতাবাস। ভাষণটি ইংরেজি ভাষায় অনূদিত হলেও বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় প্রথম অনুবাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ মে জাপান সফরকালে শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে গোলটেবিল সভায় জাপানি ভাষায় অনুবাদ করা ভাষণের পুস্তিকা উম্মোচন করেন এবং ব্যবসায়ীসহ উপস্থিত সবার কাছে বিতরণ করেন।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ ৭ মার্চের ভাষণ, যার মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাষণটির মর্মার্থ জাপানিদের কাছে তুলে ধরার উদ্দেশে পুস্তিকাটি জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দফতরে বিতরণ করা হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও গ্রাফিক নভেল মুজিব’ প্রথম বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়েছে। ২০১৮ সালের নভেম্বরে দেশটির বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গ্রাফিক নভেল মুজিব’–এর জাপানি অনুবাদ উন্মুক্ত করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। নভেলটি জাপানের বিভিন্ন স্কুলে পাঠ করে শোনানো হয় এবং বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।