২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা

প্রতি বছরের মতো এবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

ইফতার মাহফিলে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাওয়াতপত্র পাঠিয়েছেন খালেদা জিয়া। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বুধবার জানান, বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দিতে ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে যান।

খালেদার দেয়া আমন্ত্রণপত্রগুলো আওয়ামী লীগের সহ-সম্পাদক সেকান্দার আলী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তাইফুল ইসলাম টিপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।