১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

প্রধানমন্ত্রী কক্সবাজারে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন যে প্রকল্প গুলো

আগামী ৬ মে শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পর্যটন শহরে এটি ৫ম সফর জননেত্রীর। একদিনের সফরকালে প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) কাজী নিসাত রসূল স্বাক্ষরিত সফরসূচীতে জানানো হয়, ৬ মে তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে আসবেন।

সেখানে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে সুপরিসর ৭৩৭-৮০০ বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করবেন। এরপর সকাল ১১টায় সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কর্তৃক এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এসময় প্রধানমন্ত্রীর সাথে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সেনাবাহিনী প্রধান উপস্থিত থাকবেন। এরপর সকাল সাড়ে ১১টায় উপস্থিত অতিথিবৃন্দের সামনে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। সাড়ে ১২টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের পর বেলা ২টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে কক্সবাজার সরকারী কলেজের একাডেমিক ভবন ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, কক্সবাজার সরকারী কলেজে ও সরকারী মহিলা কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবনের দ্বিতল এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইনসহ ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

একই সাথে কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাকঁখালী নদীর উপর খুরুস্কুল ঘাটে একটি বক্স গার্ডার ব্রীজ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, এলএনজি (লিকুফাইড ন্যাচরাল গ্যাস) টার্মিনাল, এসপিএম(ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্প, নাফ ট্যুরিজম পার্ক এবং কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবনসহ ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এরপর বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।