১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পেকুয়ায় বিমান থেকে ছিটকে পড়ল ‘ডেমো বোমা’

কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে ছিটকে পড়া ‘ডেমো বোমা’ উদ্ধার করেছে পুলিশ; তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়ীবাঁধে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের (চকরিয়া ও পেকুয়া) এএসপি কাজী মতিউল ইসলাম।

এএসপি মতিউল বলেন, ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি ‘নিয়মিত প্রশিক্ষণ বিমান’ উড্ডয়নরত ছিল। বিমানটি এ অবস্থায় আকাশপথে

পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “ এসময় বিমান বাহিনীর উড্ডয়নরত প্রশিক্ষণ বিমান থেকে সঙ্গে থাকা একটি ডেমো বোমা অজ্ঞাত কারণে ছিটকে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে ডেমো বোমাটি উদ্ধার করা

হয়েছে। ”

মতিউল জানান, ছিটকে পড়া বোমাটি ঘটনাস্থলে এখনো পুলিশের নজরদারীর মধ্য দিয়ে ঘিরে রাখা হয়েছে। কক্সবাজার থেকে বিমান বাহিনীর সংশ্লিষ্ট

কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে ডেমো বোমাটি হস্তান্তর করা হবে।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে একটি ডেমো বোমা ছিটকে পড়েছে বলে আমিও শুনেছি। বোমাটি নিয়ে আসতে কক্সবাজার থেকে বিমান বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রওনা দিয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর আমিও শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।