২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পেকুয়ায় দুই দিন ব্যাপী ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ৭ মে সকাল ১০ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক স্কুল সুপার ভাইজার উলফা জাহান চৌধূরী, বারবাকিয়া ফাশিয়াখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাও.বদিউল আলম, পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, শীলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দোহা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ মেলায় প্রাথমিক বিদ্যালয় ৩ টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৯টি ও একটি কলেজ সহ মোট ১৩টি স্টল বসে। প্রতিটি স্টল পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। মেলায় অংশ নিতে উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দেয়নি ১০টি মাদ্রাসা ও মগনামা উচ্চ বিদ্যালয়। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরণের প্রদর্শনী উপস্থাপন করেন মেলায় আসা দর্শনার্থীদের জন্য। মেলা পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন বিজ্ঞান চর্চা করার ফলে অনেক ক্ষুধ বিজ্ঞানীর আবিভাব হবে। বিজ্ঞান এখন পুরোপুরি প্রযুক্তি নির্ভর যাচ্ছে।

এ ব্যাপারে মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার আহমদের সাথে যোগাযোগ করার জন্য ওনার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজারে মিটিং এ আছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।