১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ছড়া দখল পরিদর্শনে ইউএনও জাকারিয়া

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে পাহাড় কেটে এবং নদী-খাল-ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে। এতে বর্ষা মওসুমে লক্ষ লক্ষ মানুষের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি স্থাপনা আংশিক উচ্ছেদ ও ছড়া দখল করে স্থাপনা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। আজ শুক্রবার বিকালে কক্সবাজার সদর উপজেলা কমপ্লেক্সের পেছনের পাহাড়ে এবং বাইপাস সড়কের জেলগেইট এলাকায় এ কার্যক্রম চালানো হয়। এসময় কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার সদর উপজেলা কমপ্লেক্সের পেছনে পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে আসছিল রেজাউল করিম নামের এক ব্যক্তি। অভিযোগ পেয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আংশিক উচ্ছেদ করা হয়। পরে বাইপাস সড়কের জেলগেইট এলাকায় পাহাড় কেটে ছড়া দখল করে নির্মিত ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা পরিদর্শন করা হয়।
এসময় পাহাড় কেটে অবৈধভাবে ঝুঁকিপূর্ন বসতি তৈরি ও ছড়া দখল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক পাহাড় কাটা চলছে। পাহাড় কেটে সমানতালে ঝুঁকিপূর্ন স্থাপনাও নির্মাণ চলছে। এতে সম্ভাব্য পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ। এছাড়া নদী-খাল-ছড়া ভরাট চলছে।’ পাহাড় কাটা ও নদী-খাল-ছড়া-নালা দখল বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।