৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই

Bandarban Pic
জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পষিদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন,শান্তি চুক্তি বাস্তবায়নের নামে সরকারের তালবাহানা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আগামী ১লা মে থেকে তিন পার্বত্য জেলায় অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করা হবে।পাহাড়ি জনগণের অস্তিত্ব রক্ষায় সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আজ শুক্রবার দুপুরে শৈলপ্রভাত এলাকার ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের ১৬ তম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন,আমরা পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছিলাম, এখন চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। সরকার বড় বড় কথা বলে যাচ্ছে পাহাড়ের শান্তি চুক্তি বাস্তবায়ন করছে। অধিকাংশ বাস্তবায়ন হয়ে গেছে। আসলে  কার্যত সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। তিনি বলেন,আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচি ভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা যদি হাতে না নিয়ে থাকে,তাহলে পার্বত্য অঞ্চলের ১লা মে থেকে লড়াই শুরু হবে।
সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মস্তু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মার্মা, আঞ্চলিক পরিসদের সদস্য সাধুরাম ত্রিপুরা,আঞ্চলিক পরিষদের সদস্য লয়েল ডেভিট বম,রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মার্মা,পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্ময় চাকমা,হিল ইউমেন্স ফেডারেশনের সভানেত্রী ওয়াইচং প্রু প্রমুখ।
সন্মেলনকে ঘিরে গতকাল সকাল থেকে জেলার রুমা,লামা,আলীকদম,থানছিসহ বিভিন্ন উপজেলা থেকে পাহাড়ি ছাত্র পরিষদের শত শত নেতা-কর্মীরা আসতে থাকেন।
এদিকে সন্তু লারমার সফরকে কেন্দ্র বান্দরবান শহর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার সফর ঠেকাতে গত বুধবার থেকে জাগো পার্বত্যবাসী নামের একটি নতুন সংগঠন টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিলেও বৃহস্পতিবার শুক্রবার এস.এস.সি পরিক্ষার অজুহাতে হরতাল প্রত্যাহার করে নেয়া হয়। এ সফরকে কেন্দ্র করে বুধবার জেলা শহরে বালাঘাটায় সংঘর্ষে ১০ জন আহত হন ॥

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।