২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পার্বত্য এলাকায় উপজেলার ভোটে থাকছে সেনা

কক্সবাজারসময় ডেস্কঃ দ্বিতীয় ধাপে তিন পার্বত্য জেলার নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার পার্বত্য তিন এলাকার ২৫ উপজেলায় ভোটগ্রহণ হবে।

ইসি সূত্রে জানা গেছে, নিয়মিত আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে খাগড়াছড়ির ৮ উপজেলা, বান্দরবানের ৭ উপজেলা ও রাঙ্গামাটির ১০ উপজেলায় ভোটে থাকবে সেনা সদস্যরা।

বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পার্বত্য এলাকায় ভোটের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীকেও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘পার্বত্য এলাকায় শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে বিবদমান গ্রুপগুলোর কারণে অশান্ত রয়েছে সেখানকার পরিস্থিতি। সেখানে সেনাবাহিনী রয়েছে। ভোটকেন্দ্র, ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে।’

দ্বিতীয় ধাপের উপজেলাগুলোয় প্রচার শেষ হয়েছে শনিবার মধ্য রাতে। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ, ব্যাটালিয়ান আনসার থাকবে নির্বাচনী এলাকার শৃঙ্খলা রক্ষায়।

ইসি কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকায় পর্যাপ্ত সেনাবাহিনী রয়েছে। ভোটের দায়িত্বে তাদেরকে রাখার বিষয়ে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধান্ত চূড়ান্ত করে কমিশন। পার্বত্য অঞ্চলে পাহাড়ি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে অস্থিরতা চলছে সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।