১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর মরদেহ রামুতে পৌঁছেছে

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু : কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর মরদেহ রামুতে পৌঁছেছে । আজ শুক্রবার বিকেল ৩টায় মহাথেরোর মরদেহ পৌছলে শোকাহত হাজার হাজার মানুষের ভীড় পরিলক্ষিত হয় । তাঁর মরদেহ গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন রামু – কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। , রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, ওসি তদন্ত এস.এম. মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমসহ সর্বস্তরের শোকাহত জনতা।

উল্লেখ্য কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো (৯০) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার রাত ১২ টা ৫০ মিনিটের সময় পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।