২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পদুয়ায় অবৈধ বালু মহালে অভিযানঃ ২ লাখ ৮০হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকায় টংকাবতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২২ নভেম্বর এক বালুখেকোকে ২ লাখ ৮০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। আটককৃত বালুখেকো নেজাম উদ্দিন (৩২)। সে ওই এলাকার মৃত হাছি মিয়ার পুত্র।

সূত্রে জানা যায়, নেজাম উদ্দিন দীর্ঘদিন যাবত তেওয়ারীখিল এলাকায় টংকাবতী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। সংবাদ পেয়ে ইউএনও মাহবুব আলম গত ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটসহ নেজাম উদ্দিনকে আটক করেন। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশ হেফাজতে রাখার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩লক্ষ টাকা জরিমানা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।