২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পদক্ষেপ’র কক্সবাজার এরিয়ার সি.এম সমাবেশ অনুষ্ঠিত

picture-for-news
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের গ্রামীণ জনগণের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার এরিয়ার মাঠ পর্যায়ে কর্মী কর্মকর্তাদের দিনব্যাপী কমর্শালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর শুক্রবার কক্সবাজার পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শামীম হোসেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক মোঃ আলম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম। কর্মশালায় অর্থ হিসাব বিভাগের সিনিয়র অফিসার খান মোঃ গোলাম মোস্তফা, চট্টগ্রাম দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার মোঃ কাইয়ুম ভূয়া সহ কক্সবাজার জোনের এডমিন অফিসার ও এরিয়ার বিভিন্ন ব্রাঞ্চের ৪৫ কর্মী ও কর্মকর্তা ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত এবং সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা শেষে কাজের দক্ষতার উপর ভিত্তি করে স্টাফদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।