২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৮ অক্টোবর সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যছড়ি থানার উদ্যোগে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর সহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের পরিচালনায় ফোরামের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম তৌহিদ কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গী ও দূর্নীতি মুক্ত করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সাথে কমিউনিটি পুলিশকে বিশেষ ভূমিকা রাখার পরার্মশ প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, নাইক্ষ্যংছড়ি থানার এসআই নুরুল আমিন, মো. সোহরাব, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন শিমুল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল বাশার নয়ন, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।