২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নবজাতক সন্তান হাসপাতালে রেখে উধাও স্বজনরা

ভোলার ২৫০ শয্যার জেনারেল হসপাতালের নতুন ভবন থেকে ২ দিন বয়সী একটি নবজতাক শিশুকে উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার পরিচয় মেলেনি। কে বা কারা শিশুটিকে রেখে হাসপাতালে রেখে গেছেন তাও জানে না কেউ। শিশুটি হাসপাতালের স্কেনো ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তবে চিকিৎসকরা বলছেন, শিশুটি এখন ঝুঁকিমুক্ত।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার অপারেটর রুবেল একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর দেখেন শিশুটি মেঝেতে পড়ে রয়েছে। পরে তিনি পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর হাসপাতাল মেডিক্যাল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, শিশুটি বর্তমানে ভালো রয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হলেই তাকে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে।
এর আগে ৫ জুলাই ভোলার টাউন স্কুল মাঠ থেকে একটি নবজাতক শিশু উদ্ধার হয়েছিল। এবার হাসপাতাল ভবনের মধ্যেই এমন ঘটনা ঘটলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।