২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত জাতি

নতুন বছরকে বরণ করতে প্রস্তুত দেশ। পুরোনোকে বিদায় দিয়ে অপ্রাপ্তি-বেদনাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় জাতি। বর্ষবরণের মূল আয়োজন মঙ্গল শোভাযাত্রায় প্রতীকী প্রতিবাদ জানানো হবে অশুভ শক্তি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে।

ভোরে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে পয়লা বৈশাখের আয়োজন। এরপর মঙ্গল শোভাযাত্রাসহ দিনভর থাকবে নানা অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন বাংলা নববর্ষ কেবল আনুষ্ঠানিকতা নির্ভর উৎসব নয়।

পয়লা বৈশাখ বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন বাংলা নববর্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ পরস্পর সম্পর্কযুক্ত। অতীতের ভুলত্রুটি ও গ্লানি ভুলে নতুন সমৃদ্ধির প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।