১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

নতুন জামাতে রঙিন ১০০ শিশুর মুখ

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্রউপকূলের সুবিধাবঞ্চিত ১০০ জন শিশুকে ঈদের নতুন জামা তুলে দেয় প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের সদস্যরা। স্থানীয় পশ্চিম কুতুবদিয়া পাড়াতে ‘ স্বপ্নজাল’ স্কুলে শিশুদের হাতে নতুন জামাগুলো তুলে দেন-কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিল এস এম আকতার কামাল ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কাযালয়ের প্রধান আব্দুল কুদ্দুস রানা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর দেশজুড়ে ‘ সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে ১০০ জন শিশুকে নতুন জামা বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে মহাখুশী শিশুরা।

এসময় উপস্থিত ছিলেন-স্বপ্নজাল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা শাকির আলম, ম্যাজিক বোর্ড‌-স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা জিমরান মোহাম্মদ সায়েক, বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নাঈম, রেশমি সুলতানা, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ আসিফ শাওয়াল, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি শফিকুল মোস্তফা আহিল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।