২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দেশে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ছয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সিএমএসডি (সেন্ট্রাল মেডিসিন স্টোরেজ ডিপো) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

ডা. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুই জনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে অনুসন্ধান চলছে।’

ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ১২৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৪ জনকে হোম কোয়ারেন্টিন এবং ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিন করা হয়েছে। এই পর্যন্ত ৪৫ হাজার ৭০৪ জনকে কোয়ারেন্টিন মুক্ত করায় বর্তমানে ১৬ হাজার ৭০০ জন কোয়ারেন্টিনে আছে। জনগণকে কোয়ারেন্টিন বিধিমালা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
এসময় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০১ জন দেশে প্রবেশ করেছেন। তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া সারাদেশে ৩ লাখ ৫৭ হাজার ২৬৫টি পিপিই বিতরণ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৪৬৫টি ফোন কল এসেছে স্বাস্থ্য বাতায়নে এবং এখন পর্যন্ত এখানে মোট ফোনকলের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৯৬২টি।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।