২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

দেশরত্ম শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপির নির্দেশ, দলের ভেতর কোন ধরণের বিভেদ থাকবেনা

হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, আবু মুছা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, আ.লীগ নেতা নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার সাহাব উদ্দিন ও উপজেলা চেয়ারম্যানের সহকারি জিএম পারভেজ। এছাড়া বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, চকরিয়া উপজেলা ও উপজেলার অধীন সকল ইউনিয়ন আওয়ামীলীগ অতীতের চেয়ে বর্তমানে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। দলের সকলস্থরের নেতাকর্মীদের মধ্যে সুসর্ম্পক ফিরিয়ে আনতে হবে। বিভাজন করে কেউ কোনদিন সফল হতে পারবেনা। আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির নির্দেশ দলের মধ্যে কোন ধরণের বিভেদ রাখা যাবেনা। অনেকে বিভাজন নিয়ে সুবিধা নিতে চায়। তিনি বলেন, আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মীকে বিভাজন পরিহার করে আগামী সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি দেশরত্ম শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এই লক্ষ্যে নেতাকর্মীদেরকে সংগঠনের উন্নয়নে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।