৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

দীর্ঘ ৬ বছর পর মাঠে গড়াচ্ছে জেলা ফুটবল লীগ

এম. এ আজিজ রাসেলঃ ফুটবলে ঝিমিয়ে উঠা ক্রীড়াঙ্গন ফের প্রাণবন্ত হয়ে উঠছে। দীর্ঘ ৬ বছর পর মাঠে গড়াচ্ছে বহুল প্রত্যাশিত কক্সবাজার জেলা ফুটবল লীগ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রস্তুতি। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে বীর শ্রেষ্ঠ রুহুন আমীন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফুটবল পরিষদের সম্পাদক এ.একে.এম রাশেদ হোছাইন নান্নু। লিখিত বক্তব্যে তিনি জানান, ২৯ সেপ্টেম্বর থেকে শুরু জেলা ফুটবল লীগ-২০১৭। বিকাল ৩টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। এবার মোট ১২টি দল অংশ নিচ্ছে লীগে। দল গুলো হলো- শেখ জামাল চকরিয়া ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, আবাহনী ক্রমী চক্র, ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, মাতাড়বাড়ি খেলোয়াড় সমিতি, ইয়ং ম্যান্স ক্লাব, শতদল ক্লাব, টাউন ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও মালুম ঘাট ক্রীড়া সংস্থা। পয়েন্ট ক্যাটাগরিতে সব খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল জেলার বাইরে ৪জন করে খেলোয়াড় মাঠে নামাতে পারবে। মাঠে দর্শক সমাগম বাড়াতে টিকেটের মূল্য গ্যালারী ২০টাকা ও প্যাভিলিয়ন ৫০ টাকা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার আপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। প্রতিযোগিতায় গর্বিত স্পন্সর হিসেবে রয়েছে সুইস এন্ড পেষ্টিস সপ ও জি.এম.কে ব্রিক্স। সকল খেলা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়।


সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন, দেশের ফুটবল অঙ্গনে কক্সবাজারের ছেলে-মেয়েরা সুনামের সাথে প্রতিনিধিত্ব করছে। জাতীয় দলেও রয়েছে কক্সবাজারের সন্তান। তারা কক্সবাজারের গৌরব। তাদের পথ ধরে আরো অনেক খেলোয়াড় তৈরি হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ফুটবল লীগের আয়োজন করা হয়েছে। সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অন্যতম। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ, নির্বাহী সদস্য রতন দাশ, অধ্যাপক জসিম উদ্দিন, সুবীর বড়ুয়া ভুলু, খালেদ আজম বিপ্লব ও আলী রেজা তসলিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।