মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র অপসারণের দাবীতে কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন রোববার

শেয়ার করুন

গণমাধ্যমের শত্রু, বিতর্কিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র অপসারণের দাবীতে কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর ডাক দেয়া হয়েছে। রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়ন ও বিতর্কিত ৫৭ ধারা প্রত্যাহারের দাবীসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারাদেশের ন্যায় কক্সবাজারেও এ কর্মসূচী ঘোষনা দেয় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
এতে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ সকল ও পেশাদার সংবাদকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হচ্ছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শেয়ার করুন