১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ড্রোন ব্যবহার করে আরসা গ্রুপের শীর্ষ নেতা আমিনকে অস্ত্রসহ আটক করলো ১৪ এপিবিএন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা গ্রুপের শীর্ষ গান কমান্ডার সৈয়দুল আমিনকে অস্ত্র সহ আটক করেছে  ১৪ এপিবিএন পুলিশ। আটক শীর্ষ কমান্ডার সৈয়দুল আমিন(২৬) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ জি-১ ব্লকের আমির হোসনের ছেলে।
রবিবার ভোরে রাজাপালং ক্যাম্প-৭ এলাকায় ড্রোন ক্যামরা ব্যবহার করে তাকে আটক করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান,রবিবার(১৭জুলাই) ভোরে  নৌকার মাঠ পুলিশ  ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে অপারেশন অফিসার, মোবাইল পার্টি  গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত স্থানে সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের ভিত্তিতে উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউনিয়নস্থ তথাকথিত আরসা গ্রুপের সক্রিয় সদস্য রোহিঙ্গা ক্যাম্প-৭ এর দায়িত্বে থাকা শীর্ষ গান গ্রুপের প্রধান সৈয়দুল  আমিন(২৬) কে আটক করা হয়।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে আসামীর  নিজ ঘরের ভিতর টিনের ট্রাংক এর ভিতর  আসামির দেখানো মতে একটি দেশীয় তৈরি এল,জি (আগ্নেয়াস্ত্র) যাহার লম্বা কাঠের বাট সহ ১৫.২৫ ইঞ্চি,লোহার অংশ ১০.৫০ ইঞ্চি।
তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘ ছয় মাস মায়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে।
অধিনায়ক আরও জানান, বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে।
গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামত সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।