২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ট্রাফিক পুলিশের এটিএসআই শাহজালালকে বিদায়ী সংবর্ধনা দিল লোহাগাড়া ট্রাফিক পুলিশ


চট্টগ্রামের লোহাগাড়া ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ শাহজালালের বিদায় সংবর্ধনা অনুষ্টান ১৫মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টায় চুনতিস্হ মিডওয়ে ইন হোটেলের ভিআইপি হল রুমে অনুষ্টিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ ট্রাফিক পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান।অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম,সাতকানিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম হোসেন সবুজ,এশিয়ান টিভি ও সি প্লাস টিভির সাতকানিয়া-লোহাগাড়ার প্রতিনিধি সাংবাদিক আবদুল আউয়াল জনি ও বিদায়ী এটিএসআই মোহাম্মদ শাহজালাল।সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক জাহেদুল ইসলাম,লোহাগাড়া ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ বেলায়েত হোসেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ মিনহাজুল ইসলাম,তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম কাইছার কোম্পানী,মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ অজগর,বোরহান উদ্দিন,আবুল হোসেন।বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান তার বক্তব্যে বলেন, এটিএসআই শাহজালাল দীর্ঘদিন হতে লোহাগাড়ার যানজট নিরসনের জন্য কাজ করেছেন।তিনি তার উজ্জল সমৃদ্ধি কামনা করেছেন।উল্লেখ্য,দীর্ঘদিন ধরে লোহাগাড়া ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ শাহজালাল সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।তিনি লোহাগাড়া উপজেলা হতে বদলী হয়ে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় এটিএসআই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।অনুষ্টান শেষে লোহাগাড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এটিএসআই শাহজালালকে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণের ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।