২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফ স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনতে সবাইকে আরো আন্তরিক হতে হবে-এমপি বদি


টেকনাফ স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে করনীয় বিষয়ক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টেকনাফ স্থলবন্দরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে আরো আন্তরিক হতে হবে। সেই সাথে বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান,বিভাগীয় বন কর্মকর্তা (দ:) মো: আলী কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা ও সাইয়েমা হাসান, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা,স্থল বন্দরের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার আহবান জানানো হয় এবং ওভারলোড মালামাল বহন থেকে বিরত থাকা, নির্ধারিত হারে কর ও ভাড়া প্রদান, দুর্ঘটনা এড়িয়ে চলাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে লবণবহনকারী গাড়িতে পলিথিন ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।