মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জেলা ব্যাডমিন্টন সমিতির ইফতার ও আলোচনা সভা সম্পন্ন

শেয়ার করুন

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা সারা বছর মাঠে বিভিন্ন খেলাধুলা অব্যাহত রেখেছে। বিগত কয়েক বছর ধরে কক্সবাজার পৌরসভা বড় ধরণের ব্যাডমিন্টন টূর্ণামেন্ট সফলভাবে করে আসছে। তাই আগামী পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতায় কক্সবাজার পৌরসভা প্রাঙ্গনে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এতে সকল সুবিধাসহ থাকবে দুইটি অত্যাধুনিক ব্যাডমিন্টন মাঠ। ১৭ জুন শনিবার বিকালে পৌরসভার হল রুমে কক্সবাজার জেলা ব্যাডমিন্টন সমিতি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমদ, কাউন্সিলর সিরাজুল হক, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাউন্সিলর হেলাল উদ্দিন কবির। এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী, বতর্মান কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ জাহেদ খোকন, মোঃ খান পাপ্পু, জয়নাল আবেদীনসহ নবীন-প্রবীন খেলোয়াড়বৃন্দ।

শেয়ার করুন