২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আজ

জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আজ (১৩ মে) শহরের অভিজাত হোটেল সী-প্যালেসের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মুহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি মূলতঃ সাংগঠনিক টীমের প্রধান।
সভায় বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ হারুন ও জালাল উদ্দিন মজুমদার।
প্রতিনিধি সভায় জেলার ৮৪টি সাংগঠনিক ইউনিয়নের প্রতি ইউনিয়ন থেকে ৩ জন, প্রতি উপজেলা ও পৌরসভা বিএনপির ৫ জন, প্রতি উপজেলা ও পৌরসভা অঙ্গ সংগঠন থেকে টপ সুপার ৫ জন, জেলা বিএনপির ১২০ জন, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ থেকে ৭ জন, জেলা মহিলাদলের ৩০ জনসহ প্রায় এক হাজার নেতাকর্মী সভায় অংশ গ্রহণ করবে। এছাড়া ৩০ বিশিষ্ট ব্যক্তিও সভায় আমন্ত্রিত বলে দলীয় সুত্রে জানা গেছে।
এ উপলক্ষে এক প্রেস ব্রিফিং হোটেল লবিতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে প্রেস ব্রিফিং করবেন সাংগঠনিক টিমের প্রধান ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, দীর্ঘদিন পর তৃণমূল নেতাকর্মীরা এ সভায় কোন কথাটি তুলে আনছেন আর কেন্দ্রের পক্ষ থেকে কোন ম্যাসেজটি দেয়া হচ্ছে-তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে শাহজাহান চৌধুরী-এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বাধীন কমিটির তৃণমূল প্রতিনিধি সভাটি খুবই গুরুত্বপূর্ণ। এমনটি মনে করছেন দলের নেতাকর্মীরা।
তবে, কোন ধরণের কাউন্সিল বা নেতৃত্ব নির্বাচন নিয়ে তৃণমূলের প্রতিনিধি সভা নয়। মূলতঃ আগামীর আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের চাঙা করতে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী এই কর্মসুচি হাতে নিয়েছে বিএনপি।
এদিকে দীর্ঘদিন পরে হলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল কমিটির টপ লেভেলের নেতারা প্রতিনিধি সভায় অংশ গ্রহণের সুযোগ পেয়ে তাদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। অতীতের সকল মতভেদ ভুলে তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা জানিয়েছে।
প্রতিনিধি সভার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, তৃণমূলকে সক্রিয় করতে প্রতিনিধি সভার আয়োজন করা হচ্ছে। সভায় তৃণমূল নেতাকর্মীরা মর্যাদা পাবেন। এতে তাদের সমস্ত মতামত, অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সাথে নেয়া হবে।
তিনি বলেন, প্রতিনিধি সভায় ব্যক্তিকেন্দ্রীক কোন শ্লোগান চলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইসচেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কারো নামে শ্লোগানে কড়া নিষেধ আছে।
শাহজাহান চৌধুরী মনে করেন, দেশের বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রতিনিধি সভা নিয়ে বিতর্ক-গ্রুপিং এর কথা শুনা গেলেও কক্সবাজারে চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। সুষ্ঠুভাবে প্রতিনিধি সভা সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, তৃণমূল প্রতিনিধি সভা মূলতঃ নেতাকর্মীদের সক্রিয় করতে আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচন প্রস্তুতি ও বেগম জিয়ার ভিশন-২০৩০ বাস্তবায়নের নির্দেশনা এই সভা থেকে দেয়া হবে। কোন ধরণের কমিটি ঘোষণার জন্য সভাটি ডাকা হয়নি।
তিনি বলেন, কিছু গণমাধ্যমে মূল ম্যাসেজ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এটি খুবই দুঃখজনক। এজন্য দলীয় নেতাকর্মীদের আরো বেশী সজাগ হওয়ার আহবান জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।